Home » » বিসিএস পরীক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের মামলা

বিসিএস পরীক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের মামলা

Written By Masum on Jul 12, 2013 | 10:56 AM

undefined12 Jul, 2013
বিসিএসসহ সব সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং ৩৪তম বিসিএসের ফলাফল বাতিল করে পুনর্মূল্যায়নের দাবিতে নামা আন্দোলকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বৃহস্পতিবারের যানবাহন ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

শুক্রবার সকালে শাহবাগ থানায় এ মামলা করে পুলিশ। বৃহস্পতিবার যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ।

উল্লেখ্য, বিসিএস পরীক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় সাংবাদিকসহ আহত হন বেশ কয়েকজন। পুলিশের সঙ্গে ছাত্র-ছাত্রীদের ধাক্কাধাক্কি ও হাতাহাতি থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারসেল ছোঁড়ে পুলিশ। এ ঘটনায় পুলিশ বেশ কিছু শিক্ষার্থীকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। পরে আটকদের বিরুদ্ধেও মামলা করে পুলিশ।

চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ও সদ্য প্রকাশিত ৩৪তম বিসিএস’র ফল বাতিলের দাবিতে বুধবার সকাল থেকে আন্দোলনে নামেন বঞ্চিত বিসিএস পরীক্ষার্থীরা। বুধবারের শাহবাগ মোড়ে অবরোধের ধারাবাহিকতায় বৃহস্পতিবারও আন্দোলন শুরু করতে গেলে পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।
উৎসঃ   বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Share this article :

Post a Comment